মালদা

বাবা হরদেব সিংহ জী মহারাজের ৬৩ তম জন্মদিন উপলক্ষে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সাফাই অভিযান

সারা পৃথিবীই আমাদের আত্মীয়, এই আত্মীয়তাকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের ছোট ছোট কর্মসূচির উদ্যোগ গ্রহণ করতে হবে। যার ফলে মানুষের মঙ্গল হয়, মানুষ সুস্থ থাকুক। এর তাগিদে সঙ্গবদ্ধ ভাবে পশ্চিমবঙ্গের সমগ্র জেলা হাসপাতালে আজ সাফাই অভিযান চালাচ্ছে সান্ত নিরাঙ্কারি চ্যারিটেবল ফাউন্ডেশানের কর্মীরা। এই মানসিকতাকে সামনে রেখে ধর্ম গুরুর নিরঙ্কারি বাবা হরদেব সিংহ জী মহারাজের  ৬৩ তম জন্মদিন উপলক্ষে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে সাফাই অভিযানের আয়োজন করে সান্ত নিরাঙ্কারি চ্যারিটেবল ফাউন্ডেশান । শনিবার সকাল সাড়ে নয়টা নাগাদ মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে ঝাড়ু হাতে স্বেচ্ছাসেবী সংস্থার পুরুষ ও মহিলা সদস্যরা সাফাই অভিযানে অংশ নেন।

        সাফাই অভিযানের স্বেচ্ছাসেবী সংস্থা মুখি সদস্য নারায়ন চন্দ্র দেবনাথ জানিয়েছেন, সমাজ পরিষ্কার রাখাই তাদের উদ্দেশ্য, এই উদ্দেশ্যকে সামনে রেখে আজ পশ্চিমবঙ্গের সমগ্র জেলা হাসপাতালে চলছে সাফাই অভিযান। ফলে মালদা জেলাতেও মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/FEuan5HZGtA